Saturday, June 13, 2026

দেশে সংক্রমিতের সংখ্যা কমে সুস্থ-র সংখ্যা বাড়ছে, আপাতত মোট আক্রান্ত ১২,৩৮০ জন

Date:

Share post:

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা- সংক্রমিতের সংখ্যা হাজারের তলায় নেমেছে। গত ৩দিনে এই সংখ্যা ছিলো হাজারের অনেক উপরে৷

বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বার্তায় এ কথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

এদিন সকালে কেন্দ্র জানিয়েছে,

🔴 গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৪১ জন।

🔴 এই মুহূর্তে দেশে মোট করোনা-আক্রান্ত ১২,৩৮০।

🔴 মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১,২১১ জন আর বুধবার সংখ্যাটা ছিল ১,০৭৬।

🔴 বর্তমানে ভারতে সক্রিয় করোনারোগীর সংখ্যা ১০,৪৭৭।

🔴 সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮৯ জন।

🔴 তবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের।

🔴 গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে মাত্র ৮.২ শতাংশ।

🔴 সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশের একটু বেশি।

🔴 এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত যত জন রোগী রয়েছেন তার ১২ % সুস্থ হয়ে উঠেছেন।

🔴 গত ১০ এপ্রিল সুস্থ হয়ে উঠেছিলেন মোট রোগীর মাত্র ৭ শতাংশ৷

🔴 ১৪ এপ্রিল সেটা বেড়ে হয় ৯ শতাংশ।

🔴 ১৫ এপ্রিল, বুধবার সেটা বেড়ে হয়েছিল ১১ শতাংশ।

🔴 ‘ডাবলিং রেট,’ অর্থাৎ সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়সীমাও বেড়েছে।

🔴 বর্তমানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৬ থেকে ৭ দিন।

🔴 সংক্রমণের নিরিখে দেশের প্রথম ৩ রাজ্যের অবস্থানে কোনো বদল নেই।

🔴 যথারীতি এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র, মোট সংক্রমিত ২৯১৬।

🔴 দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে সংক্রমিত ১,৫৭৮ জন৷

🔴 তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট সংক্রমিত ১২৪২।

🔴 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত ২৩১।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...