Saturday, April 4, 2026

গড়ের মাঠে খেটে খাওয়া ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি

Date:

Share post:

লকডাউনের মধ্যে গড়ের মাঠে খেটে খাওয়া ঘোড়ার দলের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্ৰী রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তিনি ভিক্টরিয়া মেমোরিয়াল চত্বর ও তার আশেপাশের প্রায় ১৫০টি ঘোড়ার খাবারের ব্যবস্থা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামীদিনেও তাদের খাবারের বন্দোবস্ত তিনি করবেন বলে জানিয়েছেন।

এখানেই শেষ নয়। মন্ত্রী ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেন। প্রসঙ্গত, করোনা যুদ্ধে লকডাউন পর্বে এই নিরীহ খেটে খাওয়া অবলা ঘোড়াগুলির কাজ নেই। পর্যটক না থাকায় বন্ধ তাদের দরিদ্র মালিকদের রোজগার। ফলে ঘোড়াগুলির জন্য খাবারের সংস্থান করতে পারছে না তারা। যারা ঘাস কাটে তারাও আসতে পারছে না কাজে।

এই পরিস্থিতিতে ক্ষুধার্ত ঘোড়াগুলির খাবারের ব্যবস্থা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা মাউন্টেন পুলিশের পক্ষ থেকেও এদের খাবার ব্যবস্থা করা হয়েছিল।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...