Monday, April 6, 2026

পুরীর রথযাত্রা উৎসব বাতিল হতে চলেছে,২৮৪ বছরের ইতিহাসে এই প্রথমবার

Date:

Share post:

২৮৪ বছরের রথযাত্রার ইতিহাসে সম্ভবত এই প্রথমবার জগন্নাথদেব মাসির বাড়ি যেতে পারবেন না৷ পরিস্থিতি বলছে, এ বছরের পুরীর রথযাত্রা উৎসব বাতিল হতে চলেছে৷ করোনা’র কারণেই এমন ঘটনা ঘটতে চলেছে৷

অন্যান্য বছরের তুলনায় এ বছরের রথযাত্রা কিছুটা আগেই পড়েছে। পঞ্জিকায় রথযাত্রার নির্ধারিত দিন আগামী ২৩ জুন। ততদিনে করোনা’র দাপট কমে গেলেও যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা বহাল থাকবে দেশজুড়েই। ৩০ জুন পর্যন্ত সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অন্য রাজ্যও এমনই ভাবছে৷
এই পরিস্থিতিতে এ বছরের রথযাত্রা বাতিল হওয়া ছাড়া, বিকল্প কিছুই দেখছে না ওড়িশা প্রশাসন৷ তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জগন্নাথ মন্দিরের পরিচালন কমিটির প্রধান তথা পুরীর গজপতি রাজা দিব্যসিংহ দেব জানিয়েছেন, ৩ মে’র পর লকডাউনের পরিস্থিতি কেমন থাকে, কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপরেই নির্ভর করছে এ বছরের রথযাত্রার ভবিষ্যৎ ৷

সূত্রের খবর, এ বার পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরেই রথযাত্রা পালন করার প্রস্তুতি চলছে৷ ওড়িশা সরকার প্রাথমিকভাবে জানিয়েছে, অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে মন্দিরের ভেতরে রথযাত্রার পূজার্চনা হতে পারে৷ তবে কোনও অবস্থাতেই মন্দিরে কোনও ভক্ত প্রবেশ করতে পারবেন না।
গোটা দেশে লকডাউন শুরু হওয়ার আগেই ভক্তদের জন্য প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল জগন্নাথ মন্দির। পর্যটকদেরও পুরী ছাড়তে অনুরোধ করা হয়েছিলো মাইকিং করে৷। প্রশাসনের দাবি, আগাম ব্যবস্থা নেওয়ার জন্যই পুরীতে এখনও কোনও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। ওড়িশায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১১৮ জন৷ এই আক্রান্তরা সবাই ভুবনেশ্বর, কটক, ভদ্রক, জাজপুরের বাসিন্দা। পুরী এখনও করোনা-মুক্ত৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...