Tuesday, June 9, 2026

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগে গতি আনার পরামর্শ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । তার প্রভাব এসে পড়েছে দেশের অর্থনীতিতে । সেই অর্থনীতিকে চাঙ্গা করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সরকারি আধিকারিকরা। বৈঠকে সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে দেখা যায়। বৈঠকে শেষে প্রধানমন্ত্রী একটি টুইট করেন। সেখানে তিনি জানান, দেশি ও বিদেশি দু’ ক্ষেত্রেই বিনিয়োগে গতি আনার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।বর্তমানে শিল্প সম্পত্তির পরিকাঠামোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে।রাজ্যগুলিকে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র পেতে সহায়তা করার জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানানো হয়।
এমনকি বিনিয়োগের ক্ষেত্রে বৃদ্ধির হার বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...