Tuesday, June 23, 2026

বিপন্ন মানুষের পাশে ‘শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার

Date:

Share post:

‘শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার’ কলকাতার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ পরিবারের হাতে তুলে দিয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী৷ সিঁথি থানার সহযোগিতায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে খাদ্য সঙ্কটে পড়া বিভিন্ন শ্রেণীর ১০৫টি পরিবারের মধ্যে চাল, আলু,তেল, লবন, সোয়াবিন, ঝাল ও মিষ্টি আচার, জ্যাম, বিস্কুট তুলে দিয়েছে। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের ৫০টি এবং বড়তলা থানার অন্তর্গত হরি ঘোষ স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট ইত্যাদি জায়গার ২০০টি পরিবার ও কাশীপুর থানার অন্তর্গত ৫০টি পরিবারের মধ্যেও ওই একই দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রেমবিহারের আচার্য স্বামী সম্বুদ্ধানন্দের পরিচালনায় বিভিন্ন স্থানে ত্রাণ তুলে দেওয়ার কাজে উপস্থিত ছিলেন স্বামী ধ্রুবাত্মানন্দ, স্বামী সত্যদীপানন্দ, স্বামী একাত্মানন্দ প্রভৃতি মহারাজরা। প্রেমবিহারের তরফে পুলিশের সহযোগিতার জন্য অকুন্ঠ ধন্যবাদও জানানো হয়েছে৷

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...