Thursday, June 25, 2026

বুধবার সকাল থেকেই সতর্ক থাকুক মহানগর: সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বুধবার বিকেল বা সন্ধেয় স্থলভাগের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। তার আগে বুধবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে একথা জানালেন আলিপুর আবহাওয়া দফতরের সহ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মানুষদের সতর্ক থাকার আবেদন জানান তিনি। লকডাউনের চতুর্থ পর্যায়ে কিছু দোকান বাজার খোলার অনুমতি মিলেছে। কিন্তু বুধবার সকালে দোকান বন্ধ রাখার আবেদন জানান তিনি।

হাওয়া অফিসের পূর্বাভাস,

• বুধবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টিপাত হবে

• ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে

• আমফানের সময় ঝড়ে গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা

এর জেরে গাছ উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপরে পড়তে পারে বিদ্যুতের খুঁটি। পুরনো বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই কলকাতাবাসীকে বিশেষভাবে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাইরে বেরোতে বারণ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...