Wednesday, June 24, 2026

আমফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হুগলিতে

Date:

Share post:

আমফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হুগলি জেলায়। আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় চলছিল ঝড়-বৃষ্টি। বিকেল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা ব্যাপক বেড়ে যায়। আমফান চলে যাওয়ার পরেও সারা রাত ধরে চলে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি।জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ের দাপটে কমতে ক্ষয়ক্ষতির ছবিটা ধরা পড়ছে। আমফান প্রভাবে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ছোট-বড় বহু গাছ ভেঙে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে। বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে চলাচল বন্ধ। অনেক জায়গায় উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই ভয়ানক পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলার পঞ্চায়েত ও পুরসভাগুলিও সকাল থেকেই জোরকদমে কাজ শুরু করেছে। তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে অনুমান।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...