Thursday, June 25, 2026

বিজেপির’র নয়া কমিটিতে ব্রাত্য কেন শমীক-দেবজিৎ? বাড়ছে ক্ষোভ, উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিজেপির নবগঠিত রাজ্য কমিটিতে পরীক্ষিত এবং পরিচিত দুই মুখ, শমীক ভট্টাচার্য এবং দেবজিৎ সরকারের ঠাঁই না হওয়ায় দলের অন্দরেই বিস্মিত অনেকে৷

শমীক ভট্টাচার্য দলের প্রাক্তন বিধায়ক, সুবক্তা এবং বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবেই দলের প্রতিনিধিত্ব করেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে দমদম কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷

দেবজিৎ সরকার দলের যুব মোর্চার সফল সভাপতি ছিলেন৷ দলের যুবসমাজে যথেষ্টই প্রভাব আছেন৷ লড়াকু৷ ২০১৯-এর লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে দলের প্রার্থী ছিলেন৷
শমীক সম্পর্কে বিজেপির অন্দরের খবর, তিনি দিলীপ ঘোষের বিরোধী এবং মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত হয়ে গিয়েছিলেন। একটি টেলিফোনবিতর্কেও জড়িয়ে পড়েন। সেকারনেই সম্ভবত শমীককে এবার আর নতুন কমিটিতে রাখা হয়নি৷ দলে শমীককে পছন্দ করেন, এমন লোকজন কম নেই৷ প্রভাবও যথেষ্ট৷ রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই দলের মধ্যে আলোচনা চলছে, শমীক ভট্টাচার্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দলের ক্ষতিই হবে৷

ওদিকে দলের যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ সরকার দলের অভ্যন্তরে যথেষ্ট জনপ্রিয়৷ দলের বাইরেও দেবজিৎ-এর নিজস্ব পরিচিতের গণ্ডি বেশ বড়৷ দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব থাকা লকেট চট্টোপাধ্যায় যদি দলের সাধারন সম্পাদক হতে পারেন, তাহলে যুব মোর্চার সভাপতি থাকা দেবজিৎ-কে সরাসরি ছেঁটে দেওয়া হলো কেন ?
বঙ্গ-বিজেপির এই দুই লড়াকু নেতার অনুগামীও কম নয়৷ দলের এই সিদ্ধান্তে দুই নেতার শিবিরের স্পষ্ট বক্তব্য, যাদের হাত ধরে এ রাজ্যে জমি খুঁজে পেয়েছে বিজেপি, সেই দুই নেতাকে এভাবে সরিয়ে দেওয়া সঠিক হয়নি৷ রাজ্য কমিটির এই বিতর্কিত সিদ্ধান্তের কু-প্রভাব দলে পড়বে৷
এ বিষয়ে দু’জনের কারো মতামতই পাওয়া যায়নি৷ দুই নেতাকে এভাবে ছেঁটে ফেলার ঘটনায় ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই৷

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...