Tuesday, March 24, 2026

সি ভোটারের সমীক্ষায় চমকপ্রদ তথ্য: দেশের প্রথম ছজন মুখ্যমন্ত্রীই অ-বিজেপি

Date:

Share post:

মোদির ‘শাইনিং ইন্ডিয়া’র ঔজ্জ্বল্য যে অনেকটা কমেছে তা বোঝা গিয়েছে দ্বিতীয় মোদি সরকার কেন্দ্রে আসার পরেও বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ভরাডুবি। এবার সর্বভারতীয় এক সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। জনপ্রিয়তার নিরিখে দেশের প্রথম ছজন মুখ্যমন্ত্রীর তালিকায় নেই একজনও বিজেপি মুখ্যমন্ত্রী। উল্টো রয়েছেন একেবারে উল্টো মেরুর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে দেশের মধ্যে সবাইকে পিছনে ফেলে প্রথমে উঠে এসেছেন নবীন পট্টনায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রীর পরেই রয়েছেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল এবং তৃতীয় স্থানে বামশাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চারে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি, পাঁচে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে এবং ছ-নম্বরে অরবিন্দ কেজরিওয়াল।

এই সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। তার ভিত্তিতে ভারতের ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেটিং দেওয়া হয়েছে।
২৩ রাজ্যের তালিকায় সবথেকে নীচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর। বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন ৪৬.৮২ শতাংশ মানুষ। তার উপরে রয়েছেন আরও এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানও বেশ নীচে। তিনি রয়েছেন ১৭ নম্বর স্থানে। তবে, এই সমীক্ষা কতটা নির্ভরযোগ্য পরীক্ষিত নয়।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...