Tuesday, June 16, 2026

ফের ভারতে হানা দেবে পঙ্গপাল! সতর্কতা জারি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের

Date:

Share post:

দ্বিতীয় দফায় ভারতে হানা দিতে পারে পঙ্গপাল। সর্তকতা জারি করেছে রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। চলতি বছর জুলাই মাসেই ফের তাণ্ডব শুরু করবে পঙ্গপালের দল।

পঙ্গপালের উৎপাতে ১৬টি রাজ্যের মধ্যে সর্তকতা জারি করা হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশ সহ উত্তর মধ্য ভারতের রাজ্যে। এরই মধ্যে দ্বিতীয় দফায় পঙ্গপাল হানার আভাস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তথা ফাও। তাতে কপালে চিন্তার ভাঁজ প্রশাসন থেকে কৃষকদের।

ফাও জানিয়েছে, পঙ্গপালের দল ভারতে আসতে পারে ইরানের দক্ষিণ ভাগ এবং আফ্রিকার উপদ্বীপীয় এলাকা থেকে। পূর্ব আফ্রিকায় প্রজননের ফলে একঝাঁক পঙ্গপালের জন্ম হচ্ছে। উত্তর-পশ্চিম কেনিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়া থেকে এই পঙ্গপালের দল উত্তর দিকে এগোবে। এরপর উত্তর ভারত মহাসাগর বরাবর ভারত-পাকিস্তান সীমান্তে এসে পৌঁছাবে পঙ্গপালের ঝাঁক। বর্ষায় পঙ্গপাল হানা দিলে শস্যের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফাও।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...