Sunday, April 5, 2026

মানবিকতার নজির, হাইওয়েতে গাড়ি থামিয়ে বাইক দুর্ঘটনায় আহত মহিলার পাশে লকেট

Date:

Share post:

লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী থেকে কীভাবে জনগণের নেত্রী হয়ে ওঠা যায়, সেটা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন বিজেপি সাংসদ। ফের একবার লকেটের মানবিক মুখ দেখলো মানুষ।

হুগলিতে রক্তদানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সিঙ্গুর হয়ে ফিরছিলেন। সেই সময়ই এক দুর্ঘটনা। রাস্তায় গাড়ি থামিয়ে দুর্ঘটনায় জখম হওয়া এক মহিলার চিকিৎসার ব্যবস্থা করতে বিন্দু মাত্র সময় নষ্ট করেননি বিজেপিও নেত্রী। গাড়ি থেকে নেমে জখম মহিলার শুধু পাশে দাঁড়ানোই নয়, তাঁর চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করলেন হুগলির সাংসদ। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

একটি অনুষ্ঠান সেরে সিঙ্গুর যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায়। রাস্তাতেই নাদা কালীতলার কাছে একজন মহিলাকে বাইক থেকে পড়ে যেতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দুর্ঘটনায় পড়া ওই মহিলাকে সাহায্য এগিয়ে যান লকেট। তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের নির্দেশ দেন, জখম ওই মহিলাকে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য।

এই ঘটনার পর লকেটের প্রতিক্রিয়া, “হাইওয়ে বা কোনও রাস্তায় দুর্ঘটনা হলে মানুষ পড়ে থাকে। আর পাস দিয়ে গাড়ির পর গাড়ি চলে যায়। কেউ ফিরেও তাকায় না। ওই গাড়িগুলো যদি আমার মতো দাঁড়াত তাহলে দুর্ঘটনায় মৃত্যুর হতো না অনরকেরই। রাস্তায় বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আমাদের মানবিক কর্তব্য। যদি কেউ রাস্তায় দুর্ঘটনায় আহত হন, তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই মানবিকতা যদি সবার মধ্যে থাকে, তাহলে পথ দুর্ঘটনায় মৃত্যু এড়ানো যাবে। আমরাও আমাদের প্রিয়জনদের অকালে হারাব না। সবাইকে সাহস করে মানবিক ভাবে এগিয়ে আসতে হবে। দুর্ঘটনার কবলে পড়া মানুষ আমার-পরিবারের লোকও হতে পারে।”

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...