Saturday, June 6, 2026

অবশেষে PM CARES তহবিল নিয়ে কেন্দ্রকে নোটিস ধরালো শীর্ষ আদালত৷

Date:

Share post:

PM CARES তহবিলে জমা পড়া সমস্ত অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা NDRF-এর তহবিলে কেন দেওয়া হবে না, সে সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রের বক্তব্য তলব করলো সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা CPIL-এর রুজু করা এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, এ পর্যন্ত PM CARES তহবিলে যে কোটি কোটি টাকা জমা পড়েছে, তা কোন খাতে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে কোনও তথ্যই সরকারের তরফে থেকে দেওয়া হচ্ছে না। বলা হয়েছে, করোনা মোকাবিলার জন্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লাগু করা হয়েছে, সেই আইনের আওতায় একটি জাতীয় পরিকল্পনা তৈরি করা হোক, বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং কার্যকর করা হোক। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কওল এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়ে নোটিস দিয়েছে। ওদিকে সওয়াল চলাকালীন সর্বোচ্চ আদালত যাতে কেন্দ্রকে নোটিস না দেয়, তার চেষ্টা চালান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, নোটিস দেওয়ার প্রয়োজন নেই, আবেদনের কপি দিয়ে দিন তাহলেই হবে। বিচারপতিরা সেই দাবি খারিজ করে দিয়ে নোটিস দিয়েছে কেন্দ্রকে। চার সপ্তাহের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে৷
সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে চলতি মহামারি এবং লকডাউন পরিস্থিতিতে জাতীয় পরিকল্পনা প্রস্তুত করুক কেন্দ্র সরকার। একইভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কেন্দ্র খরচ করতে পারে। ফলে PM CARES তহবিলে জমা পড়া সমস্ত অর্থ NDRF-কে দিয়ে দেওয়া হোক। আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর হওয়ার পরেও NDRF’এর অর্থ খরচ করছে না সরকার। এবং PM CARES তহবিল বানানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায়। এই তহবিলের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে জনস্বার্থ মামলায়।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...