Friday, June 26, 2026

২০ লক্ষ ভারতীয়কে টার্গেট করে হামলার ছক চিনের

Date:

Share post:

প্রযুক্তিকে হাতিয়ার করে এবার হামলার ছক কষছে চিন। এমনটাই তথ্য দিলেন ভারতীয় গোয়েন্দারা। এ বিষয়ে ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, প্রথমে রেল এবং ব্যাঙ্ককে অকেজো করে দিতে চাইছে চিনের হ্যাকাররা। তারপর লক্ষ্য হবে ভারতীয়রা।

কী পদ্ধতিতে এই কাজ করবে তারা? অতিমারি পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই কাজ করবে হ্যাকাররা। লক্ষ লক্ষ মানুষের ইমেইলকে টার্গেট করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন, বিনামূল্যে পরীক্ষার বার্তা ইমেইলে পাঠানো হবে। কোনও ব্যক্তি ইমেল খুললেই তাঁর যাবতীয় তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তাঁর নিজের ইমেইল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে না।
স্পষ্টতই, বিনামূল্যে পরিষেবাকে হাতিয়ার করে এই কাজ করতে চলেছে তারা। সংশ্লিষ্ট বিষয় কোনও ইমেল এলে তা না খোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় সাইবার বিশ্লেষকরা। চিনের বেশ কয়েকটি ওয়েবসাইট খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...