Monday, June 8, 2026

সতর্কতা বিধি মেনেই আজ রাজ্যে ‘হুল’ দিবসের অনুষ্ঠান

Date:

Share post:

আজ, মঙ্গলবার, যাবতীয় সতর্কতা মেনে ঐতিহাসিক ‘হুল’ দিবস পালন করবে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর। সাঁওতাল বিদ্রোহের দুই অমর শহিদ সিধো ও কানহোর স্মরণে সরকারি মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের কেচন্দা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জানা গিয়েছে,

ঝাড়গ্রাম ছাড়াও ‘হুল’ দিবস পালিত হবে আরও ১৪টি এলাকায়৷ এগুলি হলো, বীরভূমের সিউড়ি, বাঁকুড়ার ছাতনা ও তালডাংরা, পুরুলিয়ার পুঞ্চা ও বলরামপুর, হুগলির পোলবা – দাদপুর ও গোঘাট ১, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর, পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লক, পশ্চিম বর্ধমানের কাঁকসা ও সালানপুর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এবং দক্ষিণ দিনাজপুরের তপন।
সিদ্ধান্ত হয়েছে, উপস্থিত মানুষের মধ্যে কমপক্ষে ৬ ফুটের দূরত্ব বজায় রাখা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী এবং আমন্ত্রিত মিলিয়ে সর্বোচ্চ ২০০ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রবেশস্থলে প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে। মঞ্চেও শিল্পীরা সামাজিক দূরত্ব বজায় রাখবেন৷

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...