Monday, April 13, 2026

চিনা মাঞ্জা রুখতে এবার ‘ফেলুদা কৌশল’ কলকাতা পুলিশের!

Date:

Share post:

সাবধান! এবার লুকিয়েও পার পাওয়া যাবে না । সবসময় নজর রাখছে পুলিশ। সত্যজিৎ রায়ের প্রদোষ মিত্রের অনুকরণেই এবার কলকাতায় চাইনিজ মাঞ্জা ব্যবহারকারীদের চিহ্নিত করতে রাস্তায় নামল কলকাতা পুলিশ।
দূরবীনে চোখ রেখে যেমনভাবে কাশির দশাশ্বমেধ ঘাটে মছলি বাবাকে মেপে নিয়েছিলেন ফেলুদা। সত্যজিৎ রায়ের প্রদোষ মিত্রের অনুকরণেই এবার কলকাতায় চাইনিজ মাঞ্জা ব্যবহারকারীদের চিহ্নিত করতে রাস্তায় নামল কলকাতা পুলিশ।
পুলিশ পেট্রোলিং, ড্রোন ক্যামেরায় নজরদারি সবই চলছিল। কিন্তু তাতেও আটকানো যাচ্ছিল না প্রাণঘাতী চাইনিজ মাঞ্জা সুতোর ব্যবহার। বৃহস্পতিবার থেকে তাই নতুন কৌশল নিল কলকাতা পুলিশ। এজেসি বোস রোড ফ্লাইওভার ও মা ফ্লাইওভারের আশেপাশে বহুতলের ছাদ থেকে বাইনোকুলারের মাধ্যমে নজরদারি চালানো শুরু করলেন বেনিয়াপুকুর, কড়েয়া, তপসিয়া থানার পুলিশ আধিকারিকরা। খালি চোখে যা এড়িয়ে যাচ্ছিল, বাইনোকুলার ব‍্যবহারের মাধ্যমে সেই সব এলাকা এবার কলকাতা পুলিশের নজরবন্দি।

তোপসিয়া, পার্ক সার্কাস অঞ্চলে কোথাও চিনা মাঞ্জা সুতোর ব্যবহার দূরবীনের লেন্সের ধরা পড়লেই তৎক্ষণাৎ খবর পৌঁছে যাচ্ছে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে। সেখান থেকে খবর যাচ্ছে পুলিশের পেট্রোলিং ভ্যানে। বহুতলের ছাদে বাইনোকুলারে চোখ রেখে নজরদারি চালাতে থাকা থাকা পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ করে পেট্রোলিং ভ্যান পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট এলাকায়। তাই এবার সহজেই চিহ্নিত করা যাচ্ছে চিনা মাঞ্জার ব্যবহারকারীকে।

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...