Sunday, June 21, 2026

করোনা রুখতে মমতার আবেদনে সাড়া কেন্দ্রের, কমছে পশ্চিমবঙ্গে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিছুতেই কমছে না আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ছুঁতে চলেছে প্রায় ২৩ হাজার। মারাও গিয়েছেন মোট ৭৭৯ জন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাইরে থেকে ট্রেন আসার ফলেই রাজ্যে বেড়ে যাচ্ছে আক্রান্ত, কমানো হোক ট্রেনের সংখ্যা। এ নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও পাঠানো হয়েছিল নবান্নের তরফে।

শেষমেশ রাজ্যের দাবি মেনে পশ্চিমবঙ্গে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের সর্বাধিক করোনা প্রভাবিত রাজ্যগুলি থেকে এবার সপ্তাহে এক দিন করে ট্রেন চলবে পশ্চিমবঙ্গের উদ্দেশে। আগামী ১০ জুলাই থেকে নতুন এই পদ্ধতি চালু হতে চলেছে বলে জানা গেছে।

রাজ্যের ক্রমবর্ধমান করোনা আক্রান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অন্য রাজ্য থেকে বাংলায় যে সমস্ত স্পেশ্যাল ট্রেন এবং প্লেন আসছে, তা থেকেই বাংলায় আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। তাই করোনা-কবলিত রাজ্যগুলি থেকে এ রাজ্যে আসার ট্রেন কমানোর জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের সেই আবেদনে সাড়া দিয়ে, আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ– এই রাজ্যগুলি থেকে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা কমিয়ে সপ্তাহে একটিতে নামিয়ে আনা হয়েছে। ১০ তারিখ থেকেই এই নতুন সময়সূচি শুরু হবে।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...