Friday, June 26, 2026

কোচবিহারে আরও ৫ সরকারি আধিকারিক সংক্রমিত

Date:

Share post:

সম্প্রতি কোচবিহারে জেলাশাসকের দফতরে পাঁচ আধিকারিকের ভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। তার রেশ কাটতে না কাটতে, ফের আরও পাঁচ আধিকারিকের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলল। তাঁদের লালার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি সরকারি অফিস স্যানিটাইজ করা হয়েছে। জেলাশাসক পবন কাদিয়ান জানান, এনিয়ে মোট ১০ জন কোভিড যোদ্ধা সংক্রামিত হলেন।
কোচবিহার জেলায় সংক্রামিতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে দিনহাটা মহকুমায় বেশি সংখ্যক সংক্রামিতের হদিস মিলছে।
১০ জন প্রশাসনিক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত প্রশাসন। সূত্রের খবর, সংক্রামিতদের মধ্যে জেলাশাসকের দফতরের উচ্চপদস্থ আধিকারিকও রয়েছেন।
সরকারি আধিকারিকদের পাশাপাশি শনিবার জেলায় আরও দু’জনের সংক্রমণ ধরা পড়েছে। দু’জনই মেখলিগঞ্জের বাসিন্দা। তাঁদের কারও উপসর্গ নেই। একজন জেলার বাইরে থেকে সম্প্রতি ফিরেছেন। অপরজন আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...