Sunday, June 28, 2026

আর্থিক অনটনকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চ মাধ্যমিকে ৯৯ শতাংশ পেল নারায়ণ

Date:

Share post:

বাবা কৃষক, মা মুড়ি ভাজেন। কিন্তু চরম আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়াল না নারায়ণের সামনে। মালদহের হবিবপুরের ঋষিপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বাবা-মায়ের আর্জি উচ্চশিক্ষার জন্য পাশে দাঁড়াক সরকার।

মালদহের অক্রুরমনি করোনেশন হাই স্কুলের ছাত্র নারায়ণ সরকার বরাবরই মেধাবী। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের তিনটি বিষয়েই ১০০-তে ১০০ পেয়েছে সে। মাধ্যমিকে পেয়েছিল ৯৫ শতাংশ নম্বর। বাবা রূপ সরকার কৃষিজীবি। কখনও চালান মোটর ভ্যান। মা কল্যানী সরকার মুড়ি ভেজে রোজগার করেন। তবে উচ্চ মাধ্যমিক পাশ করলেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নারায়ণের পরিবার। নুন আনতে পান্তা ফুরায় তাঁদের। কিন্তু নারায়ণের দুচোখে স্বপ্ন ডাক্তার হওয়ার। তাই অবস্থায় প্রশাসনকে পাশে চাইছে সরকার পরিবার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...