Tuesday, March 24, 2026

মুখ্যমন্ত্রী দফতরের সামনেই আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের

Date:

Share post:

জমি সংক্রান্ত মামলায় প্রশাসনের কোনও হেলদোল নেই। এই অভিযোগে রাস্তায় দাঁড়িয়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসের সামনে। জানা গিয়েছে ওই মহিলা আমেঠির বাসিন্দা।

নর্দমা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল তাঁদের। এই নিয়ে লাগাতার হুমকি দিচ্ছিল প্রতিবেশীরা। ওই মহিলার অভিযোগ, মে মাস থেকে এই সমস্যা শুরু হয়। অথচ পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা নিষ্ক্রিয় থেকেছে। শুক্রবার ওই ঘটনার পর দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই আমেঠির থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গোটা ঘটনার দায় চাপিয়েছে যোগী আদিত্যনাথের সরকারের উপর। গরিব কল্যাণে এই সরকার ব্যর্থ বলে কটাক্ষ করেছেন তিনি।

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...