Friday, April 10, 2026

চোপড়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নয়ানজুলিতে উদ্ধার হওয়া মৃত যুবকই মূল অভিযুক্ত ?

Date:

Share post:

চোপড়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়।নির্যাতিতাকে উদ্ধার করা এলাকা নয়ানজুলি থেকেই মিলেছে এক যুবকের দেহ। স্থানীয়দের অনুমান, দেহটি অস্ব্বাভাবিক মৃৃত্যু  কাণ্ডের মূল অভিযুক্ত ফিরোজ আলির। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।  এই নয়ানজুলিতেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। যদিও এলাকার মানুষ দেহটি দেখে দাবি করেছে সেটি মূল অভিযুক্ত ফিরোজ আলির দেহ।
রবিবার এই ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত ফিরোজ আলির বাবা, দাদা সহ ৩ জনকে আটক করেছিল পুলিশ। কিন্তু ফিরোজ আলির সন্ধান পাওা যায়নি। স্থানীয়দের দাবি প্রমাণ লোপাটের জন্য ফিরোজ আলিকে পিটিয়ে খুন করে নয়ানজুলিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও কিছু নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ ।
ঘটনার পর থেকেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাজ্যে নারীদের নিরাপত্তা তলানিতে । বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল এই বিষয়টি নিয়ে বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
কিন্তু যদি দেহটি ফিরোজ আলির হয়ে থাকে সেক্ষেত্রে ঘটনার সঙ্গে যোগ রয়েছে কার? তা নিয়ে রীতিমতো চিন্তিত তদন্তকারীরা ।

Related articles

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...