Saturday, June 6, 2026

ছাত্রীকে হেনস্থার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে

Date:

Share post:

ছাত্রী-সহ একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁদের নানা ভাবে ‘হেনস্থা’র অভিযোগ। অভিযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এক অধ্যাপকের বিরুদ্ধে। তিনি আবার এখনকার অর্থাৎ বর্তমান সময়ের খ্যাতনামা লেখক-কবি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বিষয়ে একটি অভিযোগ জানানো হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে অডিয়ো ক্লিপ, যেখানে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগের কথা শোনা যাচ্ছে। অধ্যাপককে ‘পারভার্ট’ এবং তিনি ‘রেপ’ করেছেন বলে উল্লেখ করছেন অভিযোগকারিণী। শুধু ওই অভিযোগকারিণী নয়, আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে অভিযোগ। উচ্চশিক্ষায় বিভিন্ন সুযোগ পাইয়ে দেবার নাম করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে যাওয়ার অভিযোগ করা হয়েছে ওই অধ্যাপকের বিরুদ্ধে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এমনকী, ব্লু ফিল্ম দেখিয়ে সেই ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলেও অভিযোগ।

উপাচার্যের বক্তব্য, ‘অভিযোগ এখনও দেখিনি। এসে থাকলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এগোনো হবে।’ অভিযুক্তের স্ত্রী বলেন, ‘আইন আইনের পথে চলবে। আমি কাউকে আড়াল করব না। তবে এ সবের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’। এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন। তাঁকে ফাঁদে ফেলার জন্যই এসব করা হয়েছে। বিষয়টি সম্বন্ধে সরাসরি কেউ মুখ খুলতে না চাইলেও এ নিয়ে ভালোমতো শোরগোল পড়েছে শিক্ষক মহলে।

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...