Monday, April 6, 2026

জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসে আসবেন কোনো বিজেপি নেতা?

Date:

Share post:

প্রয়াত সভাপতি অমিতাভ মজুমদার।

কিন্তু দল আছে।
সূত্রের খবর, সেই দলকে নিয়ে নতুন একটি ভাবনা শুরু হয়েছে।
জল্পনা, বিজেপি থেকে এই দলে যোগ দিতে পারেন এক বড় নেতা, যাঁর সঙ্গে বিজেপির বনছে না।
আপাতত এই দলের মঞ্চ থেকেই কাজকর্ম হবে। তারপর বিজেপি বা তৃণমূলের সঙ্গে আঁতাতের চেষ্টা হবে।
বিজেপির ভেতরে থেকে আর সময় নষ্ট করা যাচ্ছে না বলেই এই ভাবনা। দিল্লির এক বিজেপি নেতাও নাকি এই পদ্ধতিতে সবুজ সঙ্কেত দিয়েছেন। এতে ঝামেলা কমবে। একটি নতুন আঞ্চলিক দল গঠনের প্রস্তাবও আছে। কিন্তু জাতীয়তাবাদী তৃণমূল তৈরি মঞ্চ। প্রাথমিক কাজ সারা।
দলের সংগঠকরা দলকে সক্রিয় রাখতে খুব চেষ্টা করছেন। এখন এই নতুন সমীকরণের আলোচনায় তা গতি পেয়েছে। যদিও একটি সূত্র বলছে বিজেপি ছাড়লে ওই নেতা সরাসরি তৃণমূলে ফিরবেন। কিন্তু সিবিআই সমস্যা এড়াতে একটি ” বাফার জোন”-এর কৌশল হিসেবে নতুন দল ভাবা হচ্ছে। স্বাধীন দল। এরা বিজেপির সঙ্গে জোট করবে। অন্যথায় তৃণমূলের সঙ্গে। এই নিয়ে দুদিন আগেও দিল্লিতে কিছু কথা হয়েছে। এখন কলকাতায়। এই দল মূলত সংখ্যালঘু ভোট টার্গেট করে কাজ করবে। কিছুদিনের মধ্যেই সেই নেতা মুসলিম কিছু সংগঠক ও ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করতে শুরু করবেন। তবে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক কনফার্মেশন এখনও নেই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...