Monday, April 6, 2026

দিলীপের পূর্ণ নিয়ন্ত্রণে চলছে দিল্লির বৈঠক, বিরোধী গোষ্ঠী কোথায়?

Date:

Share post:

দিল্লিতে বিজেপির রাজ্য কমিটির পর্যায়ক্রমিক বৈঠকগুলি এখনও পর্যন্ত চলছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পূর্ণ নিয়ন্ত্রণে। বিরোধী গোষ্ঠী দিলীপবাবুকে যে বিপাকে ফেলার অঙ্ক কষছিল বলে খবর, এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত নেই।

উল্টে মুকুল রায় মাঝপথেই কলকাতা ফিরেছেন। তা নিয়েও জল্পনা।

প্রথমে রটনা ছিল, বিরোধী গোষ্ঠীর চাপেই দিল্লি বৈঠক ডেকেছে। কোথাও কোথাও খবর হল অমিত শাহের তলবে দিল্লি গেলেন মুকুল।

পরে দেখা যাচ্ছে হাসিমুখে বৈঠক করাচ্ছেন দিলীপ। তাঁর কথায়,” এসব রুটিন বৈঠক। ভোটের প্রস্তুতি। দিল্লির পর্যবেক্ষকদের কলকাতা যাওয়ার সমস্যা হচ্ছিল। জেলায় জেলায় ঘোরাও এখন কঠিন। তাই বৈঠকগুলো দিল্লিতেই সেরে নেওয়া হচ্ছে।”
সূত্রের খবর, বৈঠকে থাকছেন কৈলাস, মেনন, শিবপ্রকাশরা। জেলা ধরে বৈঠক চলছে।

এর মধ্যে মুকুল ব্যাক টু কলকাতা। চোখের সমস্যা। চিকিৎসার বিষয় আছে। মুকুল বলছেন, অন্য কিছু গল্প নেই। অন্য সূত্র বলছে, বৈঠকের হালহকিকতে তিনি বিরক্ত। মজার ব্যাপার, দিল্লিতে মুকুলের বাড়িতে মোদি, শাহের ছবি দেওয়া গাদাখানেক হোর্ডিং একদিনে উধাও। ফলে জল্পনা আরও বাড়ছে।
কোথাও কোথাও নাকি হেমন্তর গান বাজছে,” একূল ভেঙে ওকূল তুমি গড়ো/ যার একূল ওকূল দুকুল গেল তার লাগি কী করো?”

জল্পনার কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায়ও। শোনা গেল দিল্লি যাবেন। তারপর শোনা গেল ভিডিওতে থাকবেন। দিলীপ ঘোষ বললেন,” আমরা তো ডাকিনি।”
ফলে সব বিশ বাঁও জলে।

দিল্লির একটি সূত্র বলছে, দিলীপই থাকছেন। বড়জোর দিল্লি দুএকটি পরামর্শ দেবে।
মুকুলকে কাজে লাগানো হবে কোনো কোনো বলছে, কিন্তু কবে আর কীভাবে, সেটা এখনও স্পষ্ট নয়।
মুকুল মন্ত্রী হবেন, বড় পদ পাবেন, তিনিই বিজেপির মুখ থেকে শুরু করে একেবারে তৃণমূলে ফিরবেন বলে সবরকম জল্পনাই চলছে। সব অ্যাঙ্গেলে সব মিডিয়ায় একটি করে ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে।

এদিকে দিলীপ ঘোষ বলছেন,” মুকুলদা জাতীয় নেতা। দিল্লির ব্যাপার। আমরা এটুকু জানি রাজ্য বিজেপি তৃণমূলকে হারিয়ে বাংলায় সরকার গঠন করতে প্রস্তুত।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...