Friday, June 26, 2026

হঠাৎই সংঘাতের আবহ! মাঝ আকাশে মুখোমুখি ইরান ও মার্কিন মুলুকের বিমান

Date:

Share post:

মাঝ আকাশে হঠাৎই মুখোমুখি ইরানের যাত্রীবাহী বিমান এবং মার্কিন যুদ্ধবিমান। অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় দুই বিমান। ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করছে ইরান।

ইরানের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার মাহান এয়ারের ওই বিমানটি তেহরান থেকে বেইরুট যাচ্ছিল। সিরিয়ার আকাশে হঠাৎই একটি মার্কিন যুদ্ধবিমান ওই যাত্রীবাহী বিমানের কাছে চলে আসে। একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায় ওই যুদ্ধবিমান। জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানের পাইলট উচ্চতা পরিবর্তন করে সংঘর্ষে হাত থেকে যাত্রীদের রক্ষা করেন। তবে ঝাকুনিতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য, এ-১৫ যুদ্ধবিমানটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু এই দাবি মানতে চায়নি তেহরান। ইরানের সাফ কথা, আঘাতের পরিকল্পনা নিয়েই মার্কিন যুদ্ধবিমান সামনে চলে আসে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রক।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...