Friday, April 3, 2026

“মশালের আলোয় উজ্জ্বল হোক ময়দান”, শতবর্ষে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

একটা প্রতিবাদ। আর সেই প্রতিবাদের আগুনে জন্ম একটা ক্লাবের। উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জন্মের শতবর্ষ উদযাপন করলো ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের। পয়লা অগাস্ট আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা গর্বের-অহঙ্কারের দিন। তাই করোনা আবহের মধ্যে জৌলুস না থাকলেও দিনভর আবেগে মাখা ছিল ইস্টবেঙ্গল দিবস।

তবে দিনের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল রাতের জন্য। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা বেজে ০৩ মিনিট। ইস্টবেঙ্গলকে শতবর্ষের অভিনন্দন জানিয়ে টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অভিনন্দন জানিয়ে টুইটারে মোদি লিখলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের ভিন্ন প্রজন্মের ফুটবলার, সদস্য এবং সমর্থকদের শতবর্ষের অভিনন্দন। ভারতের খেলাধূলার জগতে, পশ্চিমবঙ্গের ক্রীড়া-সংস্কৃতি এবং ঐতিহ্যে আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। ইস্টবেঙ্গল ক্লাবের মশাল ময়দানকে আজীবন প্রজ্জ্বলিত করে রাখুক।’

শতবর্ষের ইস্টবেঙ্গলে অভিনন্দন বার্তা পাঠিয়েছে এএফসি। তরফ থেকেও। একাধিক ছবি টুইটারে পোস্ট করে প্রাক্তন আসিয়ান কাপ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাল এশিয়ান ফুটবল কনফেডারেশন।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...