Wednesday, April 1, 2026

ওয়েবসাইট থেকে উধাও সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য! রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

Date:

Share post:

আপলোড করা হয়েছিল সরকারি নিয়মবিধি মেনে । কিন্তু তারপর ওয়েবসাইট থেকে উধাও হল সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য । পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবারই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে কিছু তথ্য আপলোড করা হয়েছিল । এরপর বৃহস্পতিবার ওই তথ্যগুলি সরিয়ে দেওয়া হয় ওয়েবসাইট থেকে । সংবাদমাধ্যমে তারপরই দাবি করা হয় যে, তিন মাস আগে লাদাখে যে চিনের সেনা ঢুকে পড়েছিল তারই প্রমাণ ছিল ওই নথিতে ।লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন শুক্রবার সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।
গত ১৫ জুন ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টের কাছে দু’দেশের সেনার সংঘর্ষে মারা যান ২০ জন ভারতীয় সেনা। ওই ঘটনার পরে সর্বদল বৈঠকে মোদি দাবি করেছিলেন, ভারতের সীমান্ত অতিক্রম করে কোনও অনুপ্রবেশ হয়নি। প্রধানমন্ত্রীর ওই দাবি ঘিরে সেই সময়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।
এরপর দফায় দফায় বৈঠক হয়েছে । কিন্তু করোনা আবহের মধ্যেও লাদাখে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে কোনও সমাধান সূত্র মেলেনি।
কমান্ডার পর্যায়ের পঞ্চম দফা বৈঠকের পর চিন সাফ জানিয়ে দিয়েছে, তাদের সেনা প্রত্যাহার শেষ। প্যাংগং লেকের ফিঙ্গার পাঁচ থেকে আট পর্যন্ত যে এলাকায় তারা বসে পড়েছে, সেখান থেকে সরার প্রশ্নই নেই। ফলে দর কষাকষির প্রশ্নে রীতিমতো ব্যাকফুটে দিল্লি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রকের নথি সামনে আসায় ফের সরব কংগ্রেস নেতৃত্ব।
রাহুল গান্ধী প্রথমে টুইট করে বলেন, প্রধানমন্ত্রী কেন মিথ্যা কথা বলছেন? পরে প্রতিরক্ষা মন্ত্রক ওই নথি সরিয়ে দিতেই রাহুল ফের টুইট করেন, ‘‘চিনের সঙ্গে পাল্লা দেওয়া তো দূর, ভারতীয় প্রধানমন্ত্রী তাদের নাম নিতেই সাহস পাচ্ছেন না। চিন আমাদের ভূখণ্ডে বসে রয়েছে এই তথ্য অস্বীকার করলে এবং ওয়েবসাইট থেকে নথি সরিয়ে নিলে সত্য পাল্টাবে না।’’
ওই নথিতে দুই দেশের সামরিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকেরও উল্লেখ ছিল বলে জানা গেছে । দ্বিপাক্ষিক ওই বৈঠকে সীমান্ত থেকে দুই দেশের সেনাকে পিছিয়ে নেওয়া থেকে শুরু করে বাড়তি সেনা সরিয়ে নেওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনার কথা উল্লেখ রয়েছে ।

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...