Wednesday, March 25, 2026

নির্দয় স্বজন: বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দাদার বিরুদ্ধে

Date:

Share post:

ফের নির্দয় স্বজন। হুগলির কোন্নগরের নবগ্রাম বিধানপল্লি এলাকায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এলাকার বাসিন্দা বৃদ্ধা কাজল রায় তাঁর দাদা ঊষা চন্দের বাড়িতে থাকতেন। বৃদ্ধার দাদা প্রাক্তন সেনাকর্মী ও পরে ব্যাঙ্ককর্মী হিসেবে অবসর নেন। রবিবার বিকালে বৃদ্ধা কাজল রায়কে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে দাদা ও বৌদির বিরুদ্ধে। বৃদ্ধাকে অসহায় ভাবে রাস্তায় ঘুরতে দেখে স্থানীয় ছাত্রীরা। তারা খবর দেয় কানাইপুর ফাড়ির পুলিশকে।এরপর পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার দাদার বাড়িতে পৌঁছে দেন। কিন্তু অভিযোগ, এরপরও ওই বৃদ্ধাকে বাড়িতে রাখতে অস্বীকার করেন তাঁর দাদা ও বৌদি। স্থানীয় বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু ভাইরাস আবহে বৃদ্ধাশ্রমে দেওয়া সম্ভব হয়নি। এরপর সোমবার সকালে এই খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছায় নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও কানাইপুর ফাড়ির পুলিশ। তাঁদের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধাকে রাখতে রাজি হন অভিযুক্ত দম্পতি।

স্থানীয় সূত্রে খবর, বাড়িটি বৃদ্ধার ভাইপোর নামে। ভাইপো তার পিসিকে রাখতে রাজি। কিন্তু বাবা মায়ের চাপে কিছু করতে পারেননি। কিন্তু কেন নিজের বোনকে বৃদ্ধ বয়সে এভাবে হেনস্থা করছেন দাদা? এ বিষয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেননি ঊষা চন্দ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...