Wednesday, June 24, 2026

আইপিএল-এর স্পনসরশিপের দৌড়ে এগিয়ে দেশীয় সংস্থা টাটা সন্স

Date:

Share post:

আইপিএল-এর স্পনসরশিপের
দৌড়ে এগিয়ে রয়েছে দেশীয় সংস্থা টাটা সন্স৷ অবশ্য এই দৌড়াও আছে পতঞ্জলি আয়ুর্বেদ ও জিও ৷ লড়াইয়ে রয়েছে ই লার্নিং প্ল্যাটফর্ম৷ এগুলি হল বাইজুস ও আনঅ্যাকাডেমি ৷ এছাড়াও রয়েছে ভার্চুয়াল স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন ৷ সব কোম্পানিই স্পনসর হওয়ার কারণ ব্যাখ্যা করে বিসিসিআইকে পাঠিয়ে দিয়েছে৷ জানা গিয়েছে, শুধুমাত্র বেশি টাকা দেওয়ার ওপরই নির্ভর করছে না আইপিএল স্পনসরশিপের ভাগ্য৷ বিসিসিআই টাকার পাশাপাশি সেই ব্র্যান্ডের ইমেজও খতিয়ে দেখছে ৷ ব্র্যান্ড বিশেষজ্ঞের মতে, টাটা-র মতো কোম্পানি স্পনসর হলে দেশের ওপর ভাল প্রভাব পড়বে৷ এতে বিদেশি বিনিয়োগে কম আছে, আর কম ব্র্যান্ড ইকুইটি রয়েছে৷ বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই কোম্পানিগুলি ২০০ কোটি টাকার বিনিয়োগ করতে তৈরি৷ পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য টাটা সন্স স্পনসরশিপের দৌড়াও অনেকটাই এগিয়ে । এদিকে এই টাইটেল স্পনসর রেসে ড্রিম ইলেভেনও বেশ ভালো জায়গায় রয়েছে৷ তবে ড্রিম ইলেভেনের একটি স্পনসর চিনের একটি কোম্পানি টেনসেন্ট হোল্ডিংস৷ এদিকে বাবা রামদেবে-র পতঞ্জলি প্রথম দিকে দৌড়ে টক্কর দিলেও, সম্প্রতি করোনিল ওষুধ বিতর্কের জেরে জোর ধাক্কা খেয়েছে। এদিকে জিও -র ক্ষেত্রে অসুবিধা রয়েছে৷ রিলায়েন্স ইন্ডাসট্রিজ চাইছে স্পনসর হতে কিন্তু রিল RIL আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের পেরেন্ট বডি৷ এই সব কারণে টাটা সন্স-এর দিকেই পাল্লা ভারী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...