Monday, March 16, 2026

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস! মৃত্যু দুই কর্মীর

Date:

Share post:

সেপটিক ট্যাংকের ঢাকা খোলার পরেই বিপত্তি। প্রাণ হারালেন দুই কর্মী।

জানা গিয়েছে, কংগ্রেস নেতা যতন সাহার বাড়িতে নির্মীয়মান ট্যাঙ্ক সাফ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের তিনবাত্তি মোড় এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অমিত বর্মন ও দীপক রায়। বয়স ৩০-এর কাছাকাছি। দুজনেই ওই কংগ্রেস নেতা যতন সাহার বাড়িতে কাজ করতেন। যতন সাহা কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী ওয়ার্ড কো-অর্ডিনেটর। যতন সাহার মিলনপল্লিতে একটি বাড়ি রয়েছে। সেখানেই তিনি থাকেন। তিনবাত্তি এলাকায় আরেকটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। সেখানে ২০-২৫ দিন আগে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়। তা ঢালাই করে রাখা হয়েছিল। ওই কংগ্রেস নেতা জানান, “সকালে অমিত ও দীপক নিজেরাই ওই ট্যাঙ্কের ঢালাইয়ের ঢাকা খুলতে যায়। মিস্ত্রি আসার আগেই তাঁদের ঢাকা খুলতে যেতে নিষেধ করা হলেও কথা শোনেনি তাঁরা। দীপক প্রথমে ট্যাঙ্কের ঢাকা খুলে নেমে অজ্ঞান হয়ে যায়। পরে অমিতও তাঁকে উদ্ধার করতে নেমে জ্ঞান হারায়। এরপর দমকলে খবর দিলে তারা গিয়ে দু’জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ট্যাঙ্কে কোনও বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...