Monday, April 6, 2026

হাইকোর্টের উদ্যোগে রাজ্যের প্রথম অনলাইন লোক- আদালত চালু

Date:

Share post:

মহামারি এবং লকডাউনে সাধারণ মানুষ আদালতে এলে যাতে বিচার পান, সেই লক্ষ্যে এ রাজ্যে প্রথম “অনলাইন লোক- আদালত” চালু হলো কলকাতা হাইকোর্টে৷

কলকাতা হাইকোর্টের লিগ্যাল সার্ভিস অথরিটির পরিচালনায় এবং অথরিটির চেয়ারপার্সন বিচারপতি সৌমেন সেনের উপস্থিতিতে শুক্রবার উদ্বোধন হলো এই রাজ্যের প্রথম অনলাইন লোক- আদালত। উদ্বোধন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি থাট্টোথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ।
মহামারি পরিস্থিতিতে গত ৬ মাস ধরে কোনও ধরনেরই লোক-আদালত আয়ােজন করা যায়নি। পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত মামলা তো বটেই, একই সঙ্গে বকেয়া রয়েছে তিনটে বেঞ্চের অধীনে প্রায় ১২০টি মামলা।
এইসব মামলার শুনানি অনলাইনে ‘ইউটিউব লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে আগামী দিনে শেষ করা যাবে বলেই ধারনা হাইকোর্ট প্রশাসনের। লােক আদালতে এইসব মামলার শুনানি সরাররি সম্প্রচারও করা হবে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...