Saturday, June 27, 2026

এবার বিগ বাজারের মালিকানা যাচ্ছে মুকেশ আম্বানির হাতে

Date:

Share post:

ব্যবসার হাতবদল হতে চলেছে। ফিউচার এন্টারপ্রাইজ লিমিটেডের রিটেল ব্যবসা এবার যাচ্ছে মুকেশ আম্বানির হাতে। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নিজেদের রিটেল ব্যবসা বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করবে ফিউচার গোষ্ঠী। ‘আধুনিক খুচরো বিক্রির জনক’ কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী বিগ বাজার, ফুডহল, ব্র্যান্ড ফ্যাক্টরির মতো জনপ্রিয় রিটেল চেনের মালিক৷ গত কয়েকমাস ধরেই এই হাতবদলের কথা চলছে৷ সম্প্রতি ‘ডিল’ হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, হাতবদলের এই চুক্তির মূল্য প্রায় ৩.৯২-৪.০৬ বিলিয়ন ডলার।

শর্তে বলা হয়েছে,ফিউচার গোষ্ঠীর সমস্ত ধার-দেনা মিটিয়ে দেবে রিলায়েন্স।
জানা গিয়েছে, প্রথমে ফিউচার গোষ্ঠীর ৫টি সংস্থাকে মিশিয়ে ‘ফিউচার এন্টারপ্রাইজ’ তৈরি করা হবে। তারপর সেই এন্টারপ্রাইজ রিলায়েন্সকে বিক্রি করা হবে। এখনও এ বিষয়ে মুখ খোলেনি ফিউচার গোষ্ঠী ও রিলায়েন্স।
প্রসঙ্গত, নিজেদের ব্যবসায় বৈচিত্র আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স। সেইসঙ্গে রিটেল ব্যবসাও বড় করছেন গত মে মাসে অ্যামাজন ও ফ্লিপকার্টের সঙ্গে পাল্লা দিতে অনলাইন গ্রোসারি পরিষেবা “জিওমার্ট”-এর সূচনা করেছেন আম্বানি।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...