Friday, June 12, 2026

যুবমোর্চার সভাপতিদের নাম নিয়ে দলের অন্দরেই স্বজনপোষণের অভিযোগ! অস্বস্তিতে সৌমিত্র খাঁ

Date:

Share post:

জেলা যুব সভাপতি নির্বাচন করতে গিয়ে শুরুতেই ধাক্কা খেলেন রাজ্য বিজেপির যুবমোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই উঠল স্বজনপোষণের অভিযোগ!

সংগঠন সাজানোর নামে ঢাকঢোল পিটিয়ে জেলা যুব সভাপতিদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয় দলের তরফে। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই বিতর্ক দানা বেঁধেছে।

সৌমিত্রের নতুন তালিকায় প্রায় ১৫টি জেলায় নতুন যুব সভাপতির ঘোষণা করা হয়েছিল। যা নিয়ে প্রবল আপত্তি জানায় রাজ্য বিজেপিরই একাংশ। অভিযোগ তোলা হয়, সৌমিত্র খাঁ জেলায় জেলায় তাঁর নিজের প্রাধ্যান্য বাড়াতে “অযোগ্য” লোকেদের যুব সভাপতির পদে বসিয়েছে। যেখানে এতদিন ধরে লড়াই করে আসা পুরোনো প্রকৃত ও দক্ষ যুব নেতারা বঞ্চিত হয়েছেন। সৌমিত্র খাঁ-এর এই একতরফা সিদ্ধান্ত তাই দলের একটা বড় অংশ মানতে পারেনি। ক্রমশ বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। তাই ঘটনা বেশিদূর গড়ানোর আগেই শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করে। আর তারপরই প্রত্যাহার করে নেওয়া হয় যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-এর তালিকা।

এদিকে, সৌমিত্র খাঁ-এর দাবি, তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েই তালিকা চূড়ান্ত করেছিলেন। অন্যদিকে, দিলীপ ঘোষ আবার প্রশ্ন তুলেছেন, যুব রাজ্য কমিটিই গঠিত হয়নি, তাহলে জেলা যুব সভাপতিদের নাম কে ঠিক করল? দুই নেতার পরস্পর বিরোধী বক্তব্য রাজ্য বিজেপিকে তাদের যুব সম্প্রদায়ের কর্মী-সমর্থকদের কাছেই যে বিড়ম্বনা তৈরি করলো, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- NEET, JEE পরীক্ষার্থীদের পৌঁছে দেবেন পরীক্ষাকেন্দ্রে, আশ্বাস দিলেন সোনু সুদ

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...