Saturday, April 4, 2026

NCB জানতো না মাদক-কাণ্ডে বলিউডি যোগ ! প্রথম সারির ২৫ জনকে সমন পাঠাবে

Date:

Share post:

সুশান্ত রাজপুতই প্রথম নন, বলিউডে মাদক ব্যবহার দীর্ঘদিনের ঘটনা৷ কিন্তু NCB বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো না’কি এসব জানতোই না৷ তদন্তে নেমে NCB এই ‘প্রথম’ জানতে পেরেছে, বলিউডের প্রথম সারির বহু অভিনেতা, পরিচালক, প্রযোজক মাদক নেন বা নানাভাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত। এবার সেই চক্রের হদিশ পেতে NCB ২৫ জনকে সমন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সংস্থার সূত্রের এই খবরে বলিউডে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, হেফাজতে থাকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলিউডের মাদক যোগ নিয়ে বহু তথ্যই দিয়েছেন। তার ভিত্তিতেই মাদক মামলায় বলিউডের চলচ্চিত্র জগতের মাথাদের সমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

রিয়ার বয়ানের ভিত্তিতে বলিউডের যে রাঘব বোয়ালদের খোঁজ NCB পেয়েছে তাঁদের সমন পাঠানোর আগে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। দিল্লিতে NCB-র দুই শীর্ষ আধিকারিক, রাকেশ আস্থানা এবং কেপিএস মালহোত্রা এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এর সঙ্গে সিনেমা জগতের তাবড় তাবড় কলাকুশলীরা যুক্ত, তাই সতর্ক হয়ে এগোতে চায় তদন্তকারীরা৷ তাই কীভাবে এই হাই প্রোফাইলদের হেফাজতে আনা যায় এবং কীভাবে তদন্ত চলবে, তা ঠিক করাই এখন মূল চিন্তা৷ বলিউডে কীভাবে মাদক পাচার হয়, সেটা খুঁজে বের করারই লক্ষ্য NCB-র৷

আরও পড়ুন : লঙ্কার ঝাঁঝের পরে আমের রস: জালিয়াতি চক্রে নাজেহাল রেলওয়ে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...