Saturday, April 4, 2026

CID-এর ডাকে ভবানী ভবনে প্রাক্তন আইপিএস-বিজেপি নেত্রী ভারতী ঘোষ

Date:

Share post:

CID-এর ডাকে একটি পুরোনো মামলায় আজ, ভবানী ভবনে এলেন প্রাক্তন IPS তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন ভবানী ভবনে CID তদন্ততকারী আধিকারিকদের কাছে যাওয়ার আগে ভারতীদেবী জানান, ২০১৯ সালে একটি পুরোনো মামলার জন্য তাঁকে তলব করা হয়।

তাঁর দাবি, এই মামলা ১৮ মাস আগের। কিন্তু এতদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়নি। কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসছে বলে তাঁকে ডাকা হচ্ছে। অস্বস্তিতে ফেলতে এবং ভাবমূর্তি নষ্ট করতেই রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত তাঁকে এখন ঘনঘন ডাকা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেত্রী।

তিনি আরও জানান, কোভিড পরিস্থিতির মধ্যে ফোন করেই যা জানার জানতে পারতো CID, কিন্তু সেটা তারা করছে না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর যে চক্রান্ত চলছে, তার হিসেব ভগবান নেবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন ভারতী ঘোষ।

আরও পড়ুন-যুবসমাজের জন্য সুখবর! সহজ সুদে ঋণ নিয়ে ব্যবসার সুযোগ ‘কর্মসাথী’ প্রকল্পে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...