Saturday, April 4, 2026

সংসদ অধিবেশনে পর্ণ, হাতেনাতে ধরা পড়লেন থাই সাংসদ

Date:

Share post:

ব্যাংককে সংসদে চলছিল বাজেট অধিবেশন। নীরস কথোপকথন ভালো না লাগায় সংসদ কক্ষেই পর্ণফ্লিম খুলে বসেছিলেন সাংসদ রণথেপ অনুওয়াত। আর তারপর যেটা হওয়ার সেটাই হল।

সংসদে লাগানো ক্যামেরার পাশাপাশি সেই দৃশ্য লেন্সবন্দি হল উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায়। তারপরই পর্ণ দেখতে মগ্ন সাংসদ হলেন ভাইরাল। চলে এলেন খবরের শিরোণামে। থাইল্যান্ড পার্লামেন্টের এ হেন ঘটনায় সরকার অস্বস্তিতে পড়লেও, সাংসদের কোনও হেলদোল নেই। বরং হাস্যকর সমস্ত অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন চনবুড়ি প্রদেশের পালং প্রচারথ পার্টির সাংসদ।

আরও পড়ুন : মে থেকে অগাস্টে চাকরি হারিয়েছেন ৫৯ লক্ষ হোয়াইট কলার, বলছে সমীক্ষা

ধরা পড়ে বিশেষ লজ্জিত নন রণথেপ। উলটে তিনি বলেছেন, পর্ণ নয়। এক মহিলাকে সাহায্যের জন্যই ভিডিওটি মন দিয়ে দেখছিলেন। এক মহিলা তাকে ওই ভিডিও পাঠিয়ে বলেছিলেন যে তিনি বিপদে পড়েছেন। তিনি ওইগুলো দেখে বোঝার চেষ্টা করছিলেন মহিলা কোথায় রয়েছেন। বিপদ কতটা গুরুতর। এ বিষয়ে কোনও ক্লু পাওয়া যায় কি না! সাংসদের এই হাস্যকর দাবি মানতে চাননি সাংবাদিকরা।তাতে ড্যামেজ কন্ট্রোলে সাংসদের বক্তব্য, পরে তিনি বুঝেছিলেন মহিলা টাকা চাইছেন।তাই তিনি ভিডিও বন্ধ করে দেন।

আবার ধরা পড়ে সাংসদের এও বক্তব্য, ব্লু ফিল্ম দেখা না দেখা ব্যক্তিগত বিষয়।তবে রণথেপ যাই বলুন না কেন, সংসদ কক্ষের অধিবেশন চলাকালীন ওই দৃশ্য ক্যামেরা তে উঠে যাওয়া সেই ছবি এখন সংবাদ শিরোনামে চলে এসেছে। চিত্র সাংবাদিকরাও রণথেপের পর্ন ফিল্ম দেখার ছবি ক্যামেরাবন্দি করেছেন।
কয়েকটি ছবিতে দেখা গিয়েছে পর্ণ দেখার উত্তেজনায় সাংসদ মাস্ক খুলে ফেলেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে সরকার। সাংসদের কাছে ঘটনার কারণ জানতে চেয়েছেন স্পিকার। সেইসঙ্গে হাউস স্পিকার চুয়ান লিকপাই বলছেন,  “এটা ব্যক্তিগত ব্যাপার। তা ছাড়া অন্য কোনো সাংসদ পার্লামেন্টে কোনও অভিযোগ করেননি। ফলে ওই সাংসদের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না”।

প্রসঙ্গত থাইল্যান্ডে সেক্সের বিষয়টা অনেকটাই খোলামেলা। সেখানে পর্ণফিল্মের রমরমা কারবার। সে দেশের আইনকানুনও এ সম্পর্কে অনেক শিথিল। তবে তাই বলে একজন জনপ্রতিনিধ বাজেট অধিবেশনে বসে পর্ণ দেখবেন তা মানতে পারছেন না অনেকেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...