Friday, April 3, 2026

মাত্র ২বলে ২৭ রান আর্চারের! কী করে সম্ভব হল?

Date:

Share post:

আইপিএল ২০২০তে রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের ব্যাটে যেন মরু ঝড়়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২১৬ রান তুলল রাজস্থান রয়্যালস। স্যামসন সাইক্লোনে রাজস্থান রয়্যালস ১৬ রানে চেন্নাই সুপার কিংসকে দুরমুশ করল।।স্যামসনের ইনিংসে ছিল ১টি চার ও ৯টি ছয়। ওপেন করতে নেমে অধিনায়ক স্মিথ করেছেন ৬৯ রান। শেষদিকে ৮ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস জোফরা আর্চারের।

আরও পড়ুন- বাড়ি ও খুচরো ঋণ পরিশোধে সাময়িক ছাড় এসবিআইয়ের
চেন্নাই সুপার কিংসের এনগিদির বোলিংয়ের বিরুদ্ধে শেষ ওভারে ৩০ রান তোলে রাজস্থান রয়্যালস। মাত্র আট বলে ২৭ নট আউট হাঁকান জোফরা আর্চার। যদিও শেষ ওভারের প্রথম ২ বলে উঠেছিল ২৭ রান! কিন্তু কিভাবে উঠল এই রান? এ প্রশ্ন জাগাটা স্বাভাবিক ।

আরও পড়ুন- কেন্দ্র খরচ বহন করলে ‘কিষান সম্মান’ ও ‘আয়ুষ্মান’ চালু করতে রাজি মুখ্যমন্ত্রী
একটু খোলসা করে বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এনগিদির ওভারের শুরুতে পর পর দু’বলে ছয় মারেন আর্চার।এরপর নো বলেও মারেন ছক্কা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হয়।মাত্র ১বলে রান ওঠে ১৯। এরপর ফ্রি হিট পায় রাজস্থান। পরের ফ্রি-হিটেও নো করে বসেন এনগিদি। অবশ্য ছক্কা হাঁকাতে ভুল করেননি আর্চার। ২টি বলে রান গিয়ে দাঁড়ায় ২৬। পরের বলটি ওয়াইড করে বসেন এনগিদি। ২ বলে তখন রান বেড়ে দাঁড়ায় ২৭।

আরও পড়ুন- অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন তথাগত রায়
সংক্ষিপ্ত স্কোর:- রাজস্থান: ২১৬/৭ (২০ ওভার), চেন্নাই: ২০০/৬ (২০ ওভার), (রাজস্থান ১৬ রানে জয়ী)।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...