Monday, April 6, 2026

জুলজিক্যাল পার্ক থেকে উধাও চিতা বাঘের শাবক, পাচারের আশঙ্কা পশুপ্রেমীদের

Date:

Share post:

জুলজিক্যাল পার্ক থেকে হঠাৎই উধাও ৯ দিনের চিতা বাঘের শাবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের ওই পার্কে। পশুপ্রেমীদের ধারনা পাচারকারীদের কবলে পড়েছে ওই শাবক। যদিও পার্ক কর্তৃপক্ষের দাবি, মা চিতাটি খেয়ে নিয়েছে শাবককে।

জানা গিয়েছে, দিনকয়েক আগে চিতাবাঘটি একটি সন্তানের জন্ম দেয়। এরপরই চিন্তিত হয়ে পড়ে পার্ক কর্তৃপক্ষ। পার্কের এক কর্মীর কথায়, সাধারণত চিতাবাঘ একটি শাবক প্রসব করে না। এরপরই ৯ দিনের মাথায় উধাও হয়ে যায় শাবক। কিন্তু খোঁজ নিলেও তাকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ মনে করে, কেউ শাবকটি চুরি করে বিক্রি করে দিয়েছে। এরপর মা চিতার মল পরীক্ষা করা হয়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মলে মিলেছে সরু হার, লোম। তাতেই কর্তৃপক্ষের ধারণা মা চিতাই সন্তানকে খেয়েছে। বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, মা চিতাটির বয়স ১৭ বছর। বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়ায় দুর্বল হয়েছিল শাবকরা। সম্ভবত, জন্মের পরই কয়েকটা শাবক খেয়ে নিয়েছে। ৯ দিন পর আরেকটা শাবক খেয়েছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। হার ও লোম ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়ে ক্ষুব্ধ পশুপ্রেমীরা। তাঁদের অভিযোগ জুলজিক্যাল পার্কে প্রাণীদের যত্ন নেওয়া হয় না।

আরও পড়ুন- করোনা আবহে ভোলবদলে নতুন রূপে শিয়ালদহ স্টেশন যেন পাঁচতারা হোটেল

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...