Saturday, April 4, 2026

আল কায়েদা-জামাত যোগ স্পষ্ট, চিরুনি তল্লাশি খাগড়াগড়ের সালাউদ্দিনের খোঁজে

Date:

Share post:

আল কায়েদা জঙ্গিদের সঙ্গে খাগড়াগড়ের যোগাযোগ এবার প্রকাশ্যে। সেই সঙ্গে আল কায়েদা-জামাত যোগের চিত্র স্পষ্ট তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনআইএ-র হাতে। বাংলা ও কেরলে ধৃত জঙ্গিদের দিল্লিতে দীর্ঘ জেরায় এই বিষয়টি সামনে আসার পাশাপাশি ধৃত আবু সুফিয়ানের স্বীকারোক্তি আসলে তার বাড়িতেই তৈরি হতো রকেট লঞ্চার।

দিল্লিতে ৯ জঙ্গিকে চার দিনের রিমান্ডে নেওয়ার পর চলছে টানা জেরা। সেই জেরা থেকেই উঠে এসেছে সালাউদ্দিনের কথা। এই সালাউদ্দিন খাগড়াগড় কাণ্ডে মূল অভিযুক্ত। এখনও সে নাগালের বাইরে। তার ডেরা কোথায়? বাংলাদেশ না লুকিয়ে রয়েছে দেশেরই কোনও জায়গায়? খোঁজ চলছে। কিন্তু আল কায়েদার সঙ্গে জামাতের যে একটা সরাসরি যোগাযোগ রয়েছে, তা জেরার প্রাথমিক পর্বেই পরিষ্কার গোয়েন্দাদের কাছে।

জঙ্গিদের জেরার পাশাপাশি খোঁজ চলছে সেই মৌলানারও। মৌলানা ভারতে পড়াতে আসতেন বলে খবর। কিন্তু দিনে পড়ালেও রাতে চলত মগজ ধোলাইয়ের কাজ। উত্তেজক ভাষণ ও ধর্মের নামে শপথ নেওয়ার অঙ্গীকার চলত। তার জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই মৌলানা কোথা থেকে আসতেন তারও সন্ধান চলছে। তিনি পাকিস্তানের নাগরিক হতেও পারেন।

আরও পড়ুন-“MISSION AQIS”, জঙ্গিদের জেরা করে হাড়হিম করা তথ্য পেলো NIA!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...