Monday, April 13, 2026

Breaking: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ১৬ ডিসেম্বরের মধ্যে মেটানোর নির্দেশ দিল স্যাট

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে ফের সময়সীমা বেঁধে দিল স্যাট। রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটের নির্দেশ, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। ফলে রাজ্য সরকারি কর্মীদের ডি এ মেটানোর এটাই কার্যত শেষ সুযোগ রাজ্যের কাছে ।

আরও পড়ুন- অসুস্থ সন্তানদের বাঁচাতে রাস্তায় অঙ্গ বিক্রির ‘বিজ্ঞাপন’ মায়ের
গত কয়েক বছর ধরে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের। গত বছরের জুলাইয়ে স্যাট এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল।
রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়ে যায় গত জুলাইয়ে। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে ২০১৯-এর রায়ই বহাল রেখেছিল স্যাট। যদিও স্যাটের নির্দেশের পরও তা কার্যকর করেনি রাজ্য। এই অভিযোগে আদালত অবমাননার মামলায় দায়ের করা হয় সরকারের বিরুদ্ধে। সেই মামলার ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। এদিন স্যাট নির্দেশ দেয় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ।
যদিও কর্মচারী সংগঠনগুলির বক্তব্য , স্যাটের এই রায়ের প্রেক্ষিতে ফের আদালতে যেতে পারে রাজ্য সরকার। পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে কর্মচারী সংগঠনগুলি।

আরও পড়ুন- সৌরবিদ্যুৎ-চর্মশিল্পে বিপুল বিদেশি বিনিয়োগ, প্রকল্পের সূচনায় জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালের এই ডিএ-নির্দেশের প্রেক্ষিতে রাজ্য কী কৌশল নেয় সেদিকেই তাকিয়ে আছে সবাই ।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...