Friday, June 26, 2026

একের পর এক জনহিতকর কাজ, রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত সোনু সুদ

Date:

Share post:

রিলের ‘খলনায়ক’ অতিমারি-লকডাউনের সময় হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন। একাধিক মানুষেকে সাহায্য করেছেন। কখনও বাচ্চাদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য, আবার কখনও কারোর বাড়ি তৈরি করে থাকার জায়গা করে দিয়েছেন। এভাবেই বহু মানুষের পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। আর তার জন্যই এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হল তাঁকে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অভিনেতাকে।

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। ২৯ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন হয়। লকডাউনে এবং তারপরেও একের পর এক জনহিতকর কাজ করছেন সোনু সুদ। কখনো ট্রেন-বাস, আবার কখনও একটি বিমান ভাড়া করে পরিযায়ীদের ঘরে ফিরিয়েছেন। এই অ্যাওয়ার্ড পেয়ে অভিনেতা জানিয়েছেন, “রাষ্ট্রসঙ্ঘের থেকে এই সম্মান সত্যিই আমার কাছে খুব বড় পাওয়া। যেটুকু আমি করতে পারি সেটুকুই করেছি আমার দেশের মানুষের জন্য। কোনও রকম প্রত্যাশা ছাড়াই কাজ করেছি। তবে এই সম্মান পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। “

এই একই সম্মানে পূর্বে ভূষিত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহাম, লিওনার্দো দিক্যাপ্রিও, নিকোল কিডম্যান, এমা ওয়াটসন, এবং প্রিয়ঙ্কা চোপড়াও।

আরও পড়ুন-বাবরি ধ্বংস মামলার কালানুক্রম, ১৯৯২ – ২০২০

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...