Saturday, April 4, 2026

ধর্ষণের নিন্দা নয়, মেয়েদের সংস্কারের দাওয়াই নির্লজ্জ বিজেপি বিধায়কের!

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ। প্রশাসনের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগে মুখ পুড়েছে রাজ্যের বিজেপি সরকারের। চাপের মুখে বিক্ষোভে প্রলেপ দিতে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড ও সিবিআই তদন্তের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এর মধ্যেই এবার চরম দায়িত্বজ্ঞানহীন ও নারীবিদ্বেষী কথা বলে বিতর্ক আরও বাড়ালেন যোগী- রাজ্যেরই এক বিজেপি বিধায়ক। বালিয়ার বিতর্কিত বিধায়ক সুরেন্দ্র সিংয়ের বক্তব্য, সরকার বা প্রশাসন নয়, মেয়েদের ভাল সংস্কারই একমাত্র ধর্ষণ থামাতে পারে। অর্থাৎ ধর্ষকদের জঘন্য অপরাধের নিন্দা না করে এই ব্যক্তি মেয়েদের সংস্কার করতে বলেছেন। স্বাভাবিকভাবেই বিধায়কের এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, মহিলাদের সম্পর্কে বিজেপি দল ঠিক কী মনোভাব পোষণ করে তা বুঝিয়ে দিয়েছেন এই জনপ্রতিনিধি।

হাথরাসের ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যম সুরেন্দ্র সিংকে প্রশ্ন করে, রামরাজ্য বলার পরেও এখানে কেন এত ধর্ষণের ঘটনা ঘটছে? তার জবাবে সুরেন্দ্র সিং বলেন, সব মা-বাবার কর্তব্য হল তাঁদের মেয়েদের ভাল সংস্কার দেওয়া, একটা উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশে তাদের বড় করা। আমি একজন বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে একজন শিক্ষক। ধর্ষণের মতো ঘটনা শুধুমাত্র সংস্কার দিয়েই থামানো যায়, শাসন বা তলোয়ার দিয়ে নয়। বিজেপি বিধায়ক আরও বলেছেন, এটা আমার ধর্ম, সরকারের ধর্ম, একইসঙ্গে পরিবারেরও ধর্ম। যখন সরকার সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তখন পরিবারও সন্তানদের মধ্যে ভাল সংস্কার তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার ও সরকার মিলেই এক উজ্জ্বল দেশ তৈরি করতে পারবে। এছাড়া অন্য পথ নেই।

অতীতে নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার রেকর্ড রয়েছে এই বিজেপি বিধায়কের। এবার ধর্ষণ প্রসঙ্গে ধর্ষক অপরাধীদের নিন্দা না করে উল্টে মেয়েদের ‘ভাল’ হওয়ার পরামর্শ দিয়ে নিজের সঙ্কীর্ণ অন্ধকার মানসিকতাকেই প্রকাশ্যে তুলে ধরলেন এই বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-যোগীর রাজ্যে পুলিশি জুলুমের ‘সোজা বাংলায়’ প্রতিবাদ প্রতিমার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...