Friday, April 3, 2026

আজই আনুষ্ঠানিক যাত্রা শুরু ফুলবাগান মেট্রোর

Date:

Share post:

২৫ বছর পর ফের পাতাল প্রবেশ কলকাতা মেট্রোর। আজ, রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গয়ালের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।

সোমবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ফুলবাগান মেট্রো। এই পরিষেবা চালু করার জন্য গত এক সপ্তাহ ধরে মহড়া হয়েছে। ফুলবাগান স্টেশন চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। রেল সূত্রে খবর, থেকে ফুলবাগান পর্যন্ত সেই সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। এতদিন সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পৌঁছতে সময় লাগবে প্রায় ১৬ মিনিট।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়। এরপর মার্চ মাস থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। জুন মাসে আনলক শুরু হতেই ফুলবাগান পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হয়। এদিনের উদ্বোধনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি রেক ফুলবাগান স্টেশনের আপ প্ল্যাটফর্মে থাকবে। প্ল্যাটফর্মে থাকছে জায়ান্ট স্ক্রিন। চালক যাতে সরাসরি রেলমন্ত্রীর পতাকা নাড়া দেখতে পান তার জন্যই এই ব্যবস্থা। পতাকা নাড়ালেই ওই রেক ফুলবাগান থেকে সেক্টর ফাইভের দিকে ছুটবে। মেট্রো ভবন থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর-সহ শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন:বাম-কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...