Friday, April 3, 2026

পাড়ুইয়ের বোমাবাজিতে অভিযুক্ত বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতির পুলিশ হেফাজত

Date:

Share post:

বীরভূমের পাড়ুই থানায় বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার করা হল সংগঠনের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতিকে। বিজেপির পাড়ুই থানার রাজনৈতিক কর্মসূচিতে বোমাবাজি ও গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হন দলের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ সামাদ। এর পাশাপাশি ওইদিনের বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন বিজেপি ও ৪ জন তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পুলিশসূত্রে খবর। বৃহস্পতিবার, ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১০দিনের হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক তাঁদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এদিকে বিজেপি কর্মীদের গ্রেফতারের বিরুদ্ধে সরব হলেন দলের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি বলেন, তাঁদের দলীয় কর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে। কর্মসূচি হওয়ার পর শেখ সামাদ-সহ কয়েকজন কর্মী সেই ঘটনার বিরুদ্ধে পাড়ুই থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখানেই তাঁদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-স্কুলে গিয়ে ভাইরাসে আক্রান্ত রাজ্যের ২৭ পড়ুয়া!

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...