Wednesday, June 24, 2026

ওনাম পরবর্তী কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল মহারাষ্ট্রকে

Date:

Share post:

শনিবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গেল কেরল। পিনরাই বিজয়নের রাজ্যে শনিবারের তথ্য অনুযায়ী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৫৫। মহারাষ্ট্রে এদিন আক্রান্ত হন ১১ হাজার ৪১৬ জন। অর্থাৎ স্পষ্ট ওনাম পরবর্তী কেরলে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

কেরলের রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যার মধ্যে ১০ হাজার ৪৭১ জন স্থানীয় ট্রান্সমিশন থেকে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ৯৫২ জনের আক্রান্ত হওয়ার সূত্র এখনো জানা যায়নি। এদিন সে রাজ্যে ১১৬ জন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে আছে মহারাষ্ট্র। কিন্তু সেই মহারাষ্ট্রকে এবার পিছনে ফেলে দিল কেরল। রাজ্যগুলির মধ্যে মোট আক্রান্তের সংখ্যা নিরিখে অষ্টম স্থানে আছে কেরল। পশ্চিমবঙ্গ সপ্তমে। কেরলে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ৮৫৬ জন। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৭ হাজার ৪৩৪ জন।

আরও পড়ুন:যোগীর আবেদন মেনে হাথরসের তদন্তভার হাতে নিল সিবিআই

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...