Wednesday, June 24, 2026

আক্রান্ত মালবাজারের পুরপ্রধান, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আটক ১

Date:

Share post:

মালবাজার পুরসভার প্রধান স্বপন সাহার উপর হামলা করে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

আরও পড়ুন : “করোনা ইন্সলোপাথি”: দিনে ১০ লিটার অক্সিজেন-প্লাজমা থেরাপি সৌমিত্র চট্টোপাধ্যায়ের? সূত্র

তৃণমূলের তরফে জানা গেছে, শনিবার রাত ৯টা নাগাদ, জলপাইগুড়ির মালবাজার তৃণমূল কার্যালয় সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পুরপ্রধান স্বপন সাহা। রাস্তাঘাটের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সেইসব খতিয়ে দেখছিলেন তিনি। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। আরও অভিযোগ, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতা দেবাশিস পাল। শুধু হামলাই নয়, প্রধানের হার ও আংটি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুন : যোগীর আবেদন মেনে হাথরসের তদন্তভার হাতে নিল সিবিআই

রাতেই বিজেপি নেতা-কর্মী সহ তিনজনের বিরুদ্ধে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের তরফে। এদিকে হামলার খবর জানাজানি হতেই মালবাজার থানার সামনে জমায়েত করতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা।

নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ, বিজেপিকে ফাঁসানো হচ্ছে। ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় তারা। বিজেপি নয়, উল্টে তৃণমূলই এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। এবিষয়ে তাদের তরফেও মালবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...