Tuesday, June 23, 2026

এবার গোবরের তৈরি চিপ বাঁচাবে নানান কঠিন রোগ থেকে, দাবি কামধেনু আয়োগের চেয়ারম্যানের

Date:

Share post:

এখন কি সব রোগের ওষুধ গোমূত্র আর গোবর? গোমূত্র পান করলে করোনা হবে না, বলেছিলেন এক বিজেপি নেতা। এবার মোবাইলের তেজস্ক্রিয়া রশ্মি ঠেকাবে গোবরের তৈরি চিপ। কারণ গোবর বিকিরণ-রোধী। গোবরের তৈরি চিপ মোবাইলের ভিতরে রাখলে তা বিকিরণের মাত্রা কমিয়ে দেবে। ফলে রোগের হাত খেকে রক্ষা মিলবে। এমনই দাবি রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া। দেশব্যাপী ‘কামধেনু দীপাবলী অভিযান’-এর সূচনা করার পর তিনি কাঠিরিয়া এই ঘোষণা করেছেন। প্রসঙ্গত, দেশে গোবরজাত পণ্যের প্রচার করাই এই অভিযানের লক্ষ্য। এই চিপের নাম দেওয়া হয়েছে ‘গোসত্ত্ব কবচ’।

এদিন কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া বলেন, “গোবর সকলকে রক্ষা করবে। কারণ বিকিরণ-রোধী। এটা বিজ্ঞানসম্মত। এই ‘রেডিয়েশন চিপ’ বা ‘গোসত্ত্ব কবচ’, মোবাইল ফোনে ব্যবহার করা হলে তা বিকিরণকে রোধ করবে। এই চিপ বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচাবে। আপনারা অসুখের হাত থেকে বাঁচতে চাইলে এটা ব্যবহার করেতে পারেন।” এই কবচে তৈরি করছে রাজকোটের শ্রীজি গোশালা। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। গরুর সংরক্ষণ, সুরক্ষাই আয়োগের লক্ষ্য। এটি মৎস্য, পশুপালন ও গবাদি পশু মন্ত্রকের অন্তর্গত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো স্বদেশি দ্রব্যের ব্যবহারের প্রচার করার দিকে লক্ষ্য রয়েছে তাঁদের।

আরও পড়ুন-শীর্ষ আদালতে হালাল বন্ধের আর্জি, খারিজ করল ডিভিশন বেঞ্চ

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...