Tuesday, June 9, 2026

একরত্তিকে কোলে নিয়েই কাজে যোগ আইএএস অফিসারের, কুর্নিশ দেশবাসীর 

Date:

Share post:

একদিকে মাতৃত্ব, অন্যদিকে কর্তব্যপরায়ণতা। করোনা পরিস্থিতিতেই সন্তানের জন্ম দিয়েছেন আইএএস অফিসার। আবার মহামারি পরিস্থিতিতে দায়িত্বও কম নয়। কোনও কাজেই ফাঁকি দিতে রাজি নন তিনি। তাই অভিনব সিদ্ধান্ত নিলেন আইএএস মা। ১৪ দিনে শিশুকে কোলে নিয়ে কাজে যোগ দিলেন গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে।

সন্তানকে কোলে নিয়ে সৌম্যার কাজ করার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেই ছবি ভাইরাল হতেই প্রশংসার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সৌম্যা তাঁর দুধের শিশুকে কোলে নিয়ে সরকারি অফিসে কাজ করছেন। ২৬ বছরের সৌম্যা শিক্ষাজীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক-এ গোল্ড মেডেল পেয়েছিলেন। ২০১৭ সালের ব্যাচের সৌম্যা আইএএস-এর পরীক্ষায় সেরা দশের মধ্যে ছিলেন। বর্তমানে মোদিনগর উপজেলা আধিকারিক পদে দায়িত্ব সামলাচ্ছেন সৌম্য পান্ডে।

সরকারি কর্মী মানেই কাজে ফাঁকি দেওয়া, এই ধারণাকে কার্যত মুছে দিলেন সৌম্যা। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সৌম্যা প্রমাণ করলেন সুযোগ নেওয়ার পাশাপাশি বাড়তি দায়িত্বও নিতে হয় সরকারি কর্মীদের। সৌম্যা দেখিয়ে দিয়েছেন, মাতৃত্বের সঙ্গে পেশাদারিত্বের কোনও বিরোধ নেই। চাইলে যে কেউ এই দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে পারবেন। ১৪ দিনে সন্তানকে নিয়ে দফতরে কাজ করাই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত কাজ করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর ১ অক্টোবর কাজে যোগ দেন সৌম্যা। প্রশংসার ঝড় বয়ে গেলেও তাতে কর্ণপাত করছেন না তরুণী। বরং তাঁর মতে, তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন, সে দেশের মহিলারা ডেলিভারির পরেই কাজে যোগ দেন। মা ও বাচ্চা সুস্থ থাকলে এটায় কোনও ভুল নেই।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সদ্যোজাত সন্তানকে নিয়ে পার্লামেন্টে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। অধিবেশনের মাঝেই স্তন্যপানও করিয়েছিলেন তাকে। সে সময়ে ভাইরাল হয়েছিল মাতৃত্ব এবং নিজের কর্তব্য পালনের দৃষ্টান্ত। এবার দেশের মাটিতেই দৃষ্টান্ত স্থাপন করলেন সৌম্যা। দফতরে বসে যত্নে ও নিরাপত্তায় কোনও আপস করছেন না নতুন মা। প্রতিটি ফাইল স্যানিটাইজ করেন বারবার। মাস্ক ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেন না। দায়িত্বশীল এই নতুন মা ও তরুণ আধিকারিকের ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

আরও পড়ুন:১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...