Thursday, April 2, 2026

১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

গোয়ালিয়রের রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্মারক মুদ্রা দেশবাসীর সামনে প্রকাশ্যে আনেন তিনি। সোমবার এই কয়েন উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধিয়ার পরিবারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্টজন।

জানা গিয়েছে, নতুন এই ১০০ টাকার কয়েনের দুটি দিক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কয়েনের একদিকে রয়েছে গোয়ালিয়রের রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি। ছবির উপরে হিন্দিতে লেখা রয়েছে ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবর্ষ’। নিচের দিকে এটাই লেখা রয়েছে ইংরেজিতে। ছবির নিচে রাজমাতার জন্মসাল লেখা রয়েছে ১৯১৯। কয়েনের উল্টোপিঠে ইংরেজি ও হিন্দিতে লেখা রয়েছে ‘ভারত’। মাঝে অশোক স্তম্ভের চিহ্ন ও নিচে লেখা ১০০ টাকা। সোমবার বিজয়া রাজের স্মৃতিতে এই কয়েন উদ্বোধন অনুষ্ঠানে এক দীর্ঘ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে রাজমাতার প্রশংসা করে তিনি বলেন, রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন বিজয়া রাজে। পাশাপাশি গণতন্ত্র রক্ষার জন্য দেশে জরুরি অবস্থা জারির সময়ে তাঁর জেল বন্দী হওয়ার বিষয়টিকেও এদিন তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: এবার গোবরের তৈরি চিপ বাঁচাবে নানান কঠিন রোগ থেকে, দাবি কামধেনু আয়োগের চেয়ারম্যানের

পাশাপাশি এই কয়েন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একটি টুইট করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সম্পর্কে যিনি বিজয়া রাজের কন্যা। উল্লেখ্য, রাজস্থানের গোয়ালিয়রে জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির একেবারে প্রথম সারির নেতৃত্ব ছিলেন বিজয়া রাজে। মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তাঁর কন্যা। পাশাপাশি, সম্প্রতি মধ্যপ্রদেশে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্পর্কে তাঁর নাতি।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...