Saturday, June 13, 2026

নির্বাচনের মূল পর্বের আগেই ১ কোটি ভোট পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে

Date:

Share post:

নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট। তার আগেই এক কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাত পর্যন্ত আগাম ভোটের সংখ্যা ১ কোটি ৪ লক্ষ।

৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। ২০১৬ সালের আগাম ভোটের তুলনায় এই সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে। মহামারি আবহে ভোট দেওয়ার হার অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি প্রদেশে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই।

নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, মহামারির মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্র ভোটের ব্যাপক প্রভাব পড়েছে সাধারণের মধ্যে। অন্যদিকে, স্থানীয় সময় সোমবার সকালে মেশিনে সমস্যা দেখা দেয়। এভারলিন রাদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধে ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে পেরেছেন। তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করছেন।

আরও পড়ুন:সুখীর তালিকার বহু যোজন দূরে মোদির দেশ, চিন একে

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...