Tuesday, April 7, 2026

পাকিস্তানও ভালভাবে করোনা সামলেছে, মোদিকে খোঁচা রাহুলের

Date:

Share post:

করোনা মহামারি সামলানোর দক্ষতায় ভারত পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছে বলে মনে করেন রাহুল গান্ধী। কেন্দ্রের দিশাহীন অর্থনীতির বিরুদ্ধে অভিযোগ শানাতে গিয়ে দেশের করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেন কংগ্রেস সাংসদ রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে তিনি বলেন, পাকিস্তানও ভালভাবে করোনা সামলেছে। রাহুলের কথায়, দেশের আর্থিক দুরবস্থার জন্য করোনাকে দায়ী করেছিল মোদি সরকার। কিন্তু সেই করোনা পরিস্থিতি সামাল দিতেও ব্যর্থ হয়েছে তারা। ভারতের চেয়ে পাকিস্তান বরং এই পরিস্থিতি ভালভাবে সামলেছে। রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতীয়তাবাদের হুজুগ তৈরি হয়েছে দেশে। এই জাতীয়তাবাদের নামে আসলে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছে বিজেপি। গত ৬ বছরে মোদি সরকারের সবচেয়ে বড় সাফল্য এটাই। করোনা রুখতে দীর্ঘদিন লকডাউন করেও যে মোদি সরকার সংক্রমণ রুখতে পারেনি তা বোঝাতে পাকিস্তানকেও টেনে আনেন রাহুল গান্ধী।

আরও পড়ুন-মোদির সামনে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াব না, লড়াই জারি থাকবে, হুঁশিয়ারি আব্দুল্লার

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...